ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক আর নেই

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এ এস এম ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হোসেন ইমারের ভগ্নিপতি এ এস এম ফারুক।

১৯৭৭ সালে ঢাকায় এমসিসির বিপক্ষে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার সেই ঐতিহাসিক ম্যাচের দলে ছিলেন ফারুক। এরপর ১৯৭৯ সালে আইসিসি ট্রফির প্রাথমিক দলেও ছিলেন তিনি। যদিও চূড়ান্ত দলে সুযোগ হয়নি তার। তবে ক্লাব ফুটবলে মোহামেডানের অধিনায়ক ছিলেন তিনি। পরে এই ক্লাবের সংগঠক হিসেবে যুক্ত ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে সত্তরের দশকের শেষদিকে ম্যানেজার এবং সংগঠক হিসেবে পরিচিতি পান ফারুক। ২০০৩ বিশ্বকাপে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও যুবাদের ম্যানেজার ছিলেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি।

এ এস এম ফারুকের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক আর নেই

আপডেট সময় ১১:৩৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০