ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

পিএসজির তারকা ফুটবলার নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। আগামী ২৭ সেপ্টেম্বর রেঁসের বিপক্ষে মাঠে ফিরতে পারবেন নেইমার।

২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর থেকেই নানা ঝামেলায় জড়িয়ে পড়ছেন নেইমার।

গত বছর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর বাজে ব্যবহার করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ব্রাজিলিয়ান এ তারকা। মাস কয়েক ব্যবধানে রেঁনে সমর্থকদের গালি দিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।

গত রোববার লিগ ওয়ানের পিএসজি-মার্শেই ম্যাচে নেইমারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে যান মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজ। তার মাথার পেছনে চড় মেরে দ্বিতীয়বারের মতো হলুদকার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার।

ম্যাচশেষে নেইমার দাবি করেন মাঠে আলভারো তাকে বর্ণবাদী গালি দিয়েছেন। সেই ম্যাচেই হাতাহাতিতে জড়িয়ে পড়ায় লালকার্ড দেখেছিলেন দুই দলের পাঁচজন ফুটবলার। সবাইকে শাস্তি দিয়েছে এলএফপি।

মার্শেই ডিফেন্ডার জর্ডান আমাভিকে লাথি মারার অপরাধে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির লেভিন কুরজাওয়া। তবে লাথি খেয়েও তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জর্ডান আমাভি।

পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস মাঠে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তার আর্জেন্টাইন সতীর্থ দারিও বেনেদিত্তোর সঙ্গে। পারাদেসকে দুই ম্যাচ এবং বেনেদিত্তোকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার মার্শেইয়ের ম্যাচটা খেলতে পারবেন না বেনেদিত্তো। আর পিএসজি উইঙ্গার আনহেল ডি মারিয়াকে ২৩ সেপ্টেম্বর ডেকেছে লিগের শৃঙ্খলা কমিটি। ডি মারিয়ার বিপক্ষে অভিযোগ তিনি মাঠে আলভারো গঞ্জালেজকে থুতু মেরেছেন।

লিগ ওয়ান শৃঙ্খলা কমিটির সভাপতি সেবাস্তিয়ান ডেনেস্ক জানিয়েছেন, ম্যাচে কথাকাটাকাটি হয়েছে। তবে এ মুহূর্তে শক্ত প্রমাণ হাতে নেই। ঠিক কী বলা হয়েছিল এবং কী শোনা গেছে তা বের করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

আপডেট সময় ০২:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০