ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কী অসাধারণ কাজ আপনি করেছেন’- ট্রাম্পকে মোদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা মোকাবেলায় হযবরল পরিস্থিতি ও করোনার মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে দেশে সমালোচনার মুখে পড়লেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

রোববার নেভাডার র‌্যালিতে তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্তদের পরীক্ষার ক্ষেত্রে তার নেয়া পদক্ষেপের বিষয়ে ‘কী অসাধারণ কাজ আপনি করেছেন’ বলে বাহবা দেন মোদি। খবর ইন্ডিয়া টিভির।

ট্রাম্প আরও বলেন, ‘যা হোক আমরা ভারতের চেয়েও বেশি মানুষের করোনা পরীক্ষা করেছি। অনেকগুলো বড় বড় দেশ মিলে যা পরীক্ষা করেছে, আমরা তার চেয়ে বেশি করেছি। আমরা চার কোটি ৪০ লাখ মানুষের পরীক্ষা ভারতের চেয়ে এগিয়ে আছি। ভারত আছে দ্বিতীয় অবস্থানে।’

দু’জনেই নিজ নিজ দেশে বিতর্কিত। দু’জনের বিরুদ্ধেই উগ্র জাতীয়তাবাদী, দক্ষিণপন্থী, সংকীর্ণ রাজনীতি ও সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক নীতির অভিযোগ আনা হয়।

মোদি কাশ্মীর-নীতি, পাকিস্তান, নাগরিক তালিকা ও বেহাল অর্থনীতির কারণে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন।

অন্যদিকে ট্রাম্প তার প্রায় সব সিদ্ধান্ত ও নীতির কারণেই বিতর্কিত। আগামী নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে আবার হোয়াইট হাউসে ফিরতে তিনি মরিয়া হয়ে লড়াই করছেন।

নেভাডার র‌্যালি শেষ করেই ক্যালিফোর্নিয়ার উদ্দেশে যাত্রা করেছেন ট্রাম্প। সেখানে দাবানলে রেকর্ড ক্ষয়ক্ষতির বিষয়ে বিফ্রিং দেবেন তিনি। নেভাডার উদ্দেশে উড়ে গেছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী বাইডেনের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও।

দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রাজনৈতিক অসন্তোষ তৈরি হওয়ায় নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়ায় ছুটে যাচ্ছেন শীর্ষ রাজনীতিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘কী অসাধারণ কাজ আপনি করেছেন’- ট্রাম্পকে মোদি

আপডেট সময় ১০:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০