ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বজুড়ে প্রতিবাদ সত্ত্বেও ইরানে তরুণ কুস্তিগিরের মৃত্যুদণ্ড কার্যকর

আকাশ স্পোর্টস ডেস্ক:   

বিশ্বজুড়ে প্রতিবাদ সত্ত্বেও আন্তর্জাতিক স্তরের এক তরুণ কুস্তিগিরের দণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে ‘আল-জাজিরা’।

২০১৮ সালে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে পানি কোম্পানির নিরাপত্তা কর্মী হাসান তুর্কমানকে হত্যার অভিযোগে শনিবার নাভিদ আফকারি নামের ২৭ বছর বয়সী কুস্তিগিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে এ মামলার রিভিও আবেদন খারিজ করে দেয় ইরানের সর্বোচ্চ আদালত।

আফকারি কুস্তিতে ইরানের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। ইরানে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।

ইরানের সরকার বিরোধী বিক্ষোভে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন নাভিদ ও তার দুই ভাই। সেসময় দেশের বেহাল আর্থিক অবস্থা, বেকারত্ব ও দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিল হাজারো মানুষ।

২০১৮ সালের ২ আগস্ট আন্দোলন চলাকালে এক নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে নাভিদের বিরুদ্ধে। এই অভিযোগে নাভিদ ও তার দুই ভাইকে গ্রেফতার করা হয়। বিচারকার্য শেষে তার দুই ভাইয়ের একজনের ৫৪ বছর ও আরেকজনের ২৭ বছর জেল হয়। কিন্তু নাভিদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

নাভিদের সাজার প্রতিবাদে সামিল হয়েছিল সারা বিশ্বের ক্রীড়ামহল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ ইরান সরকারের কাছে নাভিদের মৃত্যুদণ্ডের সাজা বাতিল করার আহ্বান জানিয়েছিলেন। একই আহ্বান জানিয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

সেসময় সারা বিশ্বের ৮৫ হাজার অ্যাথলিট ইরান সরকারের কাছে খোলা চিঠি লিখেছিলেন। ইরানের অলিম্পিক কমিটি, বিশ্ব রেসলিং ফেডারেশন এবং ইরানিয়ান রেসলিং ফেডারেশনও একই অনুরোধ জানিয়েছিল। কিন্তু কিছুতেই কিছু হয়নি।

ইরানের দক্ষিণাঞ্চলের শহর শিরাজে ফাঁসিতে ঝুলিয়ে নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার আইনজীবীর দাবি, জেলখানায় অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে জোর করে নাভিদের কাছ থেকে খুনের স্বীকারোক্তি আদায় করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো সঠিক তথ্যপ্রমাণও নাকি হাজির করা হয়নি। এমনকি তার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে পরিবারের সঙ্গে তাকে শেষ সাক্ষাতও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তার আইনজীবীর।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশলান এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এক বিবৃতিতে মৃত্যুদণ্ডের ঘটনাটিকে ‘খুবই দুঃখজনক’ বলে অভিহিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বজুড়ে প্রতিবাদ সত্ত্বেও ইরানে তরুণ কুস্তিগিরের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় ০৯:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০