ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

নানির সঙ্গে অভিমান করে কলেজছাত্রের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

নেত্রকোনার মদনে নানির সঙ্গে অভিমান করে প্রশান্ত দে (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। সোমবার সকালে পৌরসদরের জাহাঙ্গীরপুর শ্যামলী রোডে নানা মৃত মাধব দত্তের বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

প্রশান্ত দে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া গ্রামের নারায়ণ দের ছেলে। সে নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রশান্ত দীর্ঘদিন ধরে মদন উপজেলায় পৌরসদরের শ্যামলী রোডে নানার বাসায় থেকে লেখাপড়া করে আসছে। নানি ও নাতি প্রশান্ত এ বাসায় বসবাস করত। সে মাদকাসক্ত থাকায় প্রায়ই নানি মিনা রানীকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করত। এমনকি বসত ঘরের জিনিসপত্র ভাংচুর করত।

সোমবার সকালে নানি বাড়ির সামনে গরু নিয়ে গেলে এ সুযোগে প্রশান্ত বসত ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা মদন থানায় খবর দিলে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে মৃত্যুর রহস্য জানা যায়নি।

মদন থানার এসআই আবদুল হালিম জানান, খবর পেয়ে প্রশান্ত নামের এক কলেজছাত্রের লাশ সোমবার সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সে মাদকাসক্ত থাকায় মোটরসাইকেল কিনতে টাকার জন্য তার নানিকে প্রায়ই চাপ সৃষ্টি করত। প্রাথমিকভাবে মৃত্যুর রহস্য জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

নানির সঙ্গে অভিমান করে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট সময় ০৫:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০