ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

‘ইত্যাদি’ খ্যাত অভিনেতা বাহার আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

৭৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার। প্রবীণ এই অভিনেতা দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন। আজ সোমবার ভোর পাঁচটায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

প্রয়াত মহিউদ্দিন বাহারের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তিনি হার্ট অ্যাটাক ও কিডনি রোগসহ নানা সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শাহবাগের বারডেম হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা বাহারকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে আরও জানা গেছে, সোমবার আসরের নামাজ বাদে দয়াগঞ্জে জানাজা শেষে তাকে সেখানকার একটি কবরস্থানে দাফন করা হবে। এই অভিনেতার পরিবারে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। পরিবারের সঙ্গে তিনি দয়াগঞ্জে নিজ বাড়িতে থাকতেন।

মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সরকারের একজন সাবেক সিনিয়র সহকারী সচিব। চাকরি থেকে অবসরে যান ২০০৫ সালে।

মহিউদ্দিন বাহার দুই যুগেরও বেশি সময় ধরে হানিফ সংকেত সঞ্চালিত ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন। জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটিতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় হাস্য রসাত্মক সংলাপ বলার কারণে তিনি সুপরিচিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

‘ইত্যাদি’ খ্যাত অভিনেতা বাহার আর নেই

আপডেট সময় ১২:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০