ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সালাহকে চান কোম্যান, সালাহও রাজি বার্সায় যেতে’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাবেক ডাচ ফুটবলার জ্যাক সোয়ার্ট জানিয়েছেন, রোনাল্ড কোম্যান মোহামেদ সালাহকে চান এবং মিশরীয় ফরোয়ার্ডও রাজি বার্সেলোনায় যেতে।

লুইস সুয়ারেসকে ছেড়ে দিয়ে লওতারো মার্তিনেসকে ক্যাম্প ন্যুয়ে আনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে কাতালানরা।

তবে সোয়ার্টের জোর দাবি, আর্জেন্টাইন ফরোয়ার্ডের পরিবর্তে সালাহকে টার্গেট করেছে বার্সা।
আয়াক্স কিংবদন্তি ডিএজেডএন’কে বলেন, ‘আমি জানি, কোম্যান তাকে (সালাহ) চায় এবং আমি জানি, সালাহও যেতে চায়। কিন্তু কোথা থেকে তথ্যটি এসেছে তা আমি প্রকাশ করতে পারবো না। ’

এদিকে কোরিয়েরে দেল্লো স্পোর্ট’র বরাতে স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’ জানায়, পর্তুগিজ ফুটবল এজেন্ট হোর্হে মেন্দেসকে বার্সা অনুরোধ করেছিল লওতারো মার্তিনেসকে কেনার অর্থ সংগ্রহ করতে তাদের কয়েকজন তারকাকে বিক্রি করে দেওয়ার জন্য। তবে এমন কোনোকিছুই এখনও হয়নি ক্যাম্প ন্যুয়ে।

‘মার্কা’ আরও জানায়, সালাহর সঙ্গে চুক্তি করাটা সহজ হবে না বার্সার জন্য। যদিও কাতালানরা লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপকে প্রলোভন দেখানোর চেষ্টা করে যাবে খেলোয়াড় বিনিময়ের জন্য। যেমনটি তারা করেছিল উসমানে দেম্বেলের সঙ্গে চুক্তির সময়। ক্লপ থাকাকালীন বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০১৭ সালে ফরাসি ফরোয়ার্ডকে ক্যাম্প ন্যুয়ে নিয়ে এসেছিল বার্সা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘সালাহকে চান কোম্যান, সালাহও রাজি বার্সায় যেতে’

আপডেট সময় ১০:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০