ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী মৌসুমে পিএসজি ছাড়তে চান এমবাপ্পে!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইতোমধ্যে শুরু হয়ে গেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ২০২০/২১ মৌসুম। নতুন অভিযান শুরু করে প্রথম ম্যাচেই হেরেছে গত আসরের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

অবশ্য ম্যাচটিতে ছিলেন না নেইমার-কিলিয়ান এমবাপ্পে-আনহেল দি মারিয়ার মতো তারকারা। দল-বদলের গুঞ্জন উড়িয়ে দিয়ে চলতি মৌসুমও পার্ক দে প্রিন্সেসে থাকছেন নেইমার।

তবে পরের মৌসুমে দল-বদলে ‘হট-টপিকস’ হয়ে উঠতে পারেন এমবাপ্পে। ২০২১-২২ মৌসুমের শেষ পযর্ন্ত পিএসজির সঙ্গে চুক্তি আছে ফরাসি ফরোয়ার্ডের। তবে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে এখনও তিনি ক্লাব প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেননি।

দ্য টাইমসের বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা জানিয়েছে, এমবাপ্পেক বোর্ডকে আগামী মৌসুমে ক্লাব ছাড়ার কথা বলেছেন।

দীর্ঘদিন ধরে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল। তবে মাদ্রিদে না দিয়ে এই মৌসুমেও প্যারিসে থাকার কথা জানিয়ে দেন ২১ বছর বয়সী তারকা। এছাড়া এমবাপ্পের দিকে চোখ রাখছে ম্যানচেস্টারের দুই ক্লাব ইউনাইটেড ও সিটি।

বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে পাওয়ার দৌড়ে নাম শোনা যাচ্ছে বার্সেলোনারও। আগামী মৌসুমে লিওনেল মেসি ক্যাম্প ন্যু ছাড়লে এমবাপ্পেকে দিয়ে সেই শূন্যস্থান পূরণের কথা ভাবছে কাতালানরা। মার্কার প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর বর্তমানে আইসোলেশনে আছেন এমবাপ্পে। সোমবার (১৪ সেপ্টেম্বর) লিগ ওয়ানে মার্শেইয়ের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচেও কোচ টমাস টুখেল পাবেন না তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আগামী মৌসুমে পিএসজি ছাড়তে চান এমবাপ্পে!

আপডেট সময় ০৯:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০