ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

তরুণদের কাজের প্ল্যাটফরম তৈরি করে দিতে হবে: নসরুল হামিদ

আকাশ জাতীয় ডেস্ক:  

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণদের কাজের প্ল্যাটফরম তৈরি করে দিতে হবে। নতুন নতুন সম্ভাবনা কাজে লাগিয়ে নিজস্ব অনন্যতা প্রকাশ করতে পারলে সফলতা আসবেই।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টের উদ্যোগে আয়োজিত ‘কোভিড -১৯ গ্লোবাল মহামারি চলাকালীন এবং পরবর্তীতে ভবিষ্যত প্রজন্মের জন্য কেরিয়ার ভিশন’ শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, কোভিড-১৯ চাকরির বাজারে পরিবর্তন এনেছে। ব্যাপক হারে অনলাইন বিপণন বৃদ্ধি পেয়েছে। অনলাইন ভিত্তিক নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। এই উদ্যোক্তারাই নতুন প্রজম্মের জন্য কাজের জায়গা তৈরি করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়তে হবে। তরুণদের কাজ করার জায়গা করে দিতে হবে। তাদের নিজেকে প্রকাশ করার প্ল্যাটফরম তৈরি করে দিতে হবে। চাকরি বনাম উদ্যোক্তা, রিক্স বনাম সাফল্য, ব্যক্তিগত অর্জন বনাম সামিষ্টিক অর্জন ইত্যাদি বিষয়গুলো নতুন প্রজম্মের সঙ্গে মতবিনিময় করা আবশ্যক। একইসঙ্গে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সঙ্গে নতুন প্রজম্মের সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।

সহকারি অধ্যাপক দিলারা আফরোজ খান রোপার সঞ্চালনায় ভার্চুয়াল এই সেমিনারে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক এইচ এম জহিরুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তরুণদের কাজের প্ল্যাটফরম তৈরি করে দিতে হবে: নসরুল হামিদ

আপডেট সময় ০৪:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০