ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আর নেই

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ হোসেন ইমাম (৬১) শুক্রবার বিকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি।

বিসিবির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান মেজর মোঃ হুসেইন ইমাম (অবঃ) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুর তিনটা ৪০ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার আকস্মাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

ইমাম ২০১৩ সালে বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে বিসিবিতে যোগ দেন। তিনি ২০১৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং ২০১৬ সালের এশিয়া কাপসহ অনেকগুলো ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে বিসিবির নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয় করেন।

তিনি ২০১৯ সালে আয়ারল্যান্ড এবং ২০২০ সালে পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব সামলান। সবগুলো ভেন্যুতেই তিনি বিসিবির নিরাপত্তা ব্যবস্থা পদ্ধতির দায়িত্বে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আর নেই

আপডেট সময় ০৯:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০