ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতিহাসে প্রথম নারী হিসেবে পুরুষদের ক্লাবে খেলবেন নাগাসাতো

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ইতিহাস গড়তে চলেছেন ইউকি নাগাসাতো। প্রথম নারী ফুটবলার হিসেবে পেশাদারিভাবে পুরুষদের ক্লাবে খেলবেন শিকাগো রেড স্টার্সের ৩৩ বছর বছর বয়সী ফরোয়ার্ড।

ধারে জাপানের কাগাগাওয়া প্রেফ্যাক্চার লিগের ক্লাব হায়াবুসার ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাপানের হয়ে নারী বিশ্বকাপজয়ী নাগাসাতো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুই পক্ষই খবরটি নিশ্চিত করেছে জানিয়েছে টোকিও ভিত্তিক গণমাধ্যম কিয়োডা নিউজ।

২০১৭ সালে রেড স্টার্সে যোগ দেন নাগাসাতো। তার আগে তিনি জাপান জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলে ২০১১ সালে ফিফা নারী বিশ্বকাপ জিতেছেন এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সিলভার মেডেলজয়ী দলের অংশ ছিলেন।

ইতিহাসের অংশ হতে যাওয়া নাগাসাতো হায়াবুসার ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর বলেন, ‘আমার পারফর্ম্যান্স এবং অবস্থান যতোই বয়স বাড়ছে ততোই উন্নতি হচ্ছে। আমি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। ’

নাগাসাতো নারী পেশাদার ফুটবলে এর আগে চেলসি, ভলসবুর্গ ও ফ্রাঙ্কফুর্টের হয়েও খেলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইতিহাসে প্রথম নারী হিসেবে পুরুষদের ক্লাবে খেলবেন নাগাসাতো

আপডেট সময় ০৯:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০