ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এমন পরীক্ষা লায়নকে আগে দিতে হয়নি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

সংবাদ সম্মেলনে যখন তাঁকে জিজ্ঞেস করা হলো, চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে কারা এগিয়ে? এক গাল হাসলেন নাথান লায়ন, ‘দুই দলই সমান।’ হাসিটা অবশ্য তাঁকেই মানায়, আজ অস্ট্রেলিয়া দলের সবচেয়ে সফলতম বোলার যে তিনি।

শুধু আজ কেন, টানা তিন টেস্টে ৫ উইকেট পেয়েছেন। গত পাঁচ টেস্টে চারবার। লায়ন নিজেকে প্রতিষ্ঠা করেছেন সময়ের অন্যতম সেরা অফস্পিনার হিসেবে। আজ তপ্ত রোদেও যে বোলিংটা করেছেন অসাধারণ! তবে চট্টগ্রামের ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চ্যালেঞ্জের মুখে পড়েছেন লায়ন, এমনটা তাঁর আগে হয়নি, ‘যত টেস্ট খেলেছি, এটাই আমার সবচেয়ে কঠিন। এটা সম্ভবত আমার ৬৯তম টেস্ট। শারীরিকভাবে আমাকে এতটা পরীক্ষায় আগে পড়তে হয়নি। সত্যি বলতে কী, উইকেট ভালো ছিল। খুব একটা বল ঘোরেনি। শুরুতে সোজা বোলিং করেছি, প্যাডে লাগানোর চেষ্টা করেছি।’
বাংলাদেশ দলের চার বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যানকেই এলবিডব্লু করেছেন লায়ন, ১৪০ বছরের টেস্ট ইতিহাসে যেটি প্রথমবার ঘটেছে। টানা চার বাঁ-হাতিকে আউট করা নিয়ে লায়নের প্রতিক্রিয়া হলো বেশ মজার, ‘শীর্ষ পাঁচের চার উইকেট নেওয়া অসাধারণ ব্যাপার। আগে মনে হয় আমি এটা করিনি, তাই না?’ বাঁহাতি ব্যাটসম্যান আউট করা নিয়ে লায়নের সরস জবাব, ‘এটা কোচ চান্ডির (হাথুরুসিংহে) ব্যাপার। ওদের দল তিনিই সাজিয়েছেন। হ্যাঁ, আমি বাঁহাতি পছন্দ করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া প্রিয় শিক্ষার্থীকে শিক্ষকের উপহার

এমন পরীক্ষা লায়নকে আগে দিতে হয়নি

আপডেট সময় ০৯:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭