ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা নেগেটিভ সাকিব, শনিবার শুরু করবেন অনুশীলন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সাকিব আল হাসানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ফলে বিকেএসপিতে অনুশীলনে আর কোনো বাধা থাকলো না দেশ সেরা এই অলরাউন্ডারের।

শনিবার (০৫ সেপ্টেম্বর) থেকে বিকেএসপিতে গিয়ে অনুশীলন শুরুর কথা রয়েছে সাকিবের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সাকিবের ঘনিষ্ঠসূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫০মিনিটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন ৩৩ বছর বয়সী তারকা। নিয়ম অনুযায়ী বিকেএসপিতে অনুশীলনের জন্য তার করোনা টেস্ট করোনো প্রয়োজন ছিল। বৃহস্পতিবার (০৩ সেপেস্টম্বর) করোনা টেস্টের জন্য সাকিবের নমুনা সংগ্রহ করা হয়।

তবে বিকেএসপিতে সাকিবকে ঠিকই ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে। এ সময় পুরোপুরি অনুশীলন করতে পারবেন না তিনি। সাকিবের জন্য সেভাবেই ব্যবস্থা করা হয়েছে। পুরোপুরি আইসোলেশনে থাকতে হবে না তাকে। সামাজিক দূরত্ব বজায় রেখেই কোচের অধীনে ধীরে ধীরে অনুশীলন শুরু করবেন এই অলরাউন্ডার।

বিকেএসপি ও সাকিবের পুরোনো কোচ নাজমুল আবেদীন ফাহিম সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রথম দিকে শুধু আমি আর সালাউদ্দিন (বিকেএসপির আরেক কোচ এবং সাকিবের গুরু) তার কাছাকাছি যাবো। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে। সাকিবের থাকার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। ওর খাবারের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা নেগেটিভ সাকিব, শনিবার শুরু করবেন অনুশীলন

আপডেট সময় ০৯:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০