ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ

মাশরাফির নেতৃত্বে ‘রান ফর নড়াইল’ পদযাত্রা অনুষ্ঠিত

অাকাশ স্পোর্টস ডেস্ক:
নড়াইলের উন্নয়নে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি-বিন-মুর্তজার নেতৃত্বে ‘রান ফর নড়াইল’ নামে পদযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যাত্রা। আজ সোমবার বিকেলে শহরের বাঁধাঘাট চত্বর থেকে তিন কিলোমিটার পথ পায়ে হেটে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে এ পদযাত্রার শেষ হয়।
পদযাত্রায় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খেলোযাড়সহ স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী এ পদযাত্রায় অংশগ্রহণ করেন।
পদযাত্রা শেষে মাশরাফি শিল্পকলা একাডেমি মঞ্চে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাশরাফি বলেন, আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা নড়াইলের উন্নয়নের ব্যাপারে সব সময় আমার সহযোগিতা পাবেন।
১১দফা বাস্তবায়নের মাধ্যমে নড়াইলের উন্নয়নের লক্ষ্য নিয়ে সোমবার বিকালে ‘রান ফর নড়াইল’ পদযাত্রার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নের জন্য ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। এ ফাউন্ডেশনের বিভিন্ন লক্ষ্য হলো উন্নত নাগরিক সুবিধা, বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন স্কুলে নৈতিকতা ও মানবিক শিক্ষার প্রচলন, বেকারত্ম দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি, সাংস্কৃতিক কর্মকান্ড বৃদ্ধি এবং খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, চিত্রা নদীকে ঘিরে আকর্ষণীয় পর্যটন এলাকা করা, আইসিটি শহরে রুপান্তরিত করা এবং পরিবেশকে সম্পৃক্ত রেখে বিনোদন বান্ধব শহর করা।
পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাশরাফির নেতৃত্বে ‘রান ফর নড়াইল’ পদযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭