ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

এয়ার অ্যাম্মুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ওয়াহিদা ও তার বাবা ওমর আলী শেখকে কোপায় দুর্বৃত্তরা। ওয়াহিদা খানমকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিকের আইসিউতে রাখা হয় তাকে।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থা বেশি গুরুতর।
ডক্টরস ক্লিনিকের অতিরিক্ত পরিচালক মেরাজুল মুরসালিন বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বলেছেন, বাড়ির পেছনে ভাঙা ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ কাজে তারা একটি মই ব্যবহার করে। বাড়ির পেছনে মইটি পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

সৌদিতে ফ্লাইট বাতিলে আটকে পড়েছেন চার হাজার ভারতীয় ওমরাহ

এয়ার অ্যাম্মুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে

আপডেট সময় ০১:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০