ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী বছরের অক্টোবরে নির্বাচন হতে পারে: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৮ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেছেন, ‘এখন নির্বাচন কমিশনের হাতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার কাজ ছাড়া আর কোনো কাজ নেই। আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এমন আশা প্রকাশ করে দলটিকে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানান মুহিত।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। ঈদুল আজহার পর প্রথম কার্যদিবসে তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচন খুবই কাছে। তবে গ্রামে নির্বাচনী আমেজের তেমন কোনো চিত্র চোখে পড়েনি। মানুষের মধ্যে এখন মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ আছে। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন, একইসঙ্গে ক্ষুব্ধও।’

এ সময় মুহিত মিয়ানমারের নোবেল বিজয়ী নেত্রী অং সান সুচির সমালোচনা করে বলেন, ‘তিনি রোহিঙ্গা নির্যাতনকে কীভাবে সমর্থন করে যাচ্ছেন, বিষয়টি আমার বোধগম্য নয়। এ নিয়ে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, তা ঘৃণিত।’

‘আগামী নির্বাচনে কোনো ছাড় দেয়া হবে না’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘তার এই বক্তব্য অর্থহীন। আমরা কি তাদের কাছে কোনো ছাড় চেয়েছিলাম; না তারা আমাদের কোনো ছাড় দিয়েছিলেন? বরং নির্বাচনে আনার জন্য আমরা তাদের অনেক ছাড় দিয়েছিলাম, তারা তা গ্রহণ করেননি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আগামী বছরের অক্টোবরে নির্বাচন হতে পারে: মুহিত

আপডেট সময় ০৩:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭