ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বাংলাদেশে আসছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

তবে কবে তিনি আসছেন সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে। মিয়ানমারের রাখাইনে গত সপ্তাহে সহিংসতা ছড়িয়ে পড়ার পর হাজারো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। বিভিন্ন সংস্থার হিসেবে ওই সংখ্যা ৭৩ হাজার বলে উল্লেখ করা হচ্ছে।

এদিকে রোহিঙ্গাদের উপর চলমান অত্যাচার-নির্যাতনের খবর ছড়িয়ে পড়ার বিক্ষোভ ছড়িয়েছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা হামলার পর রোববার এক ঘোষণায় এ কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট জোকো উইদোদো। তিনি বলেছেন, জাতিসংঘসহ সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে ‘নিবিড় যোগাযোগের’ জন্য মারসুদিকে মিয়ানমার পাঠানো হয়েছে।

রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে মিয়ানমারের নেতা শান্তিতে নোবেল জয়ী অং সান সূ চির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা রয়েছে। রোহিঙ্গা অ্যাক্টিভিস্টরা শনিবার ইন্দোনেশিয়ায় তার নোবেল পুরস্কার ফিরিয়ে আনার দাবি জানিয়ে আন্দোলনও করেছেন।

রোববারও সেই আন্দোলন চলে। ওই আন্দোলন থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকাল লঙ্ঘন ঠেকাতে ইন্দোনেশিয়া সরকারের জোরালো পদক্ষেপ নেয়ার দাবিও জানানো হয়। ইন্দোনেশিয়ায় ২০ কোটির বেশি মুসলিমের বাস। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের খবরে এই মুসলিমদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭