ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরিদপুরে নারী শ্রমিককে ‘গণধর্ষণ’

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিধবা এক নারীকে (২৭) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার পাচুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে অবস্থিত একটি জুট মিলের শ্রমিক হিসেবে কাজ করেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, আলফাডাঙ্গা ইউনিয়নের যোগিবরাট গ্রামের আরিফুর রহমান, একই গ্রামের রতন শেখের ছেলে গিয়াস শেখ ও কুদ্দুস শেখের ছেলে ইস্রাফিল।

জানা গেছে, সোমবার রাতের শিফটে কাজ শেষ করে ওই নারী মিলের ট্রলি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সবাই নেমে যাওয়ার পর তিনি গাড়িতে একাই ছিলেন। এই সুযোগে রাত ১১টার দিকে ওই নারীকে নিয়ে গাড়ি চালকসহ চারজন একটি ফাঁকা মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

পরে ওই নারী শ্রমিককে তার বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। বাড়ি ফিরে ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বজনদের জানান। মঙ্গলবার সকালে থানা পুলিশের কাছে অভিযোগ করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়। এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। এছাড়া অপর ধর্ষক আবদুল্লাহকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গণধর্ষণের শিকার নারী শ্রমিককে ফরেনসিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফরিদপুরে নারী শ্রমিককে ‘গণধর্ষণ’

আপডেট সময় ০৬:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০