ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

পিএসজিতেই থাকছেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

গত মৌসুম থেকে নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়ে গুঞ্জন চলছে। কিন্তু এবার সেসব আলোচনায় জল ঢেলে দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লিওনেল মেসির যখন ক্যাম্প ন্যু ছাড়ার আলোচনা চারদিকে, তখন নেইমার প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। ২৮ বছর বয়সী তারকার ইচ্ছে, যত দ্রুত সম্ভব আবারও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। কিন্তু শুরুতে চোট-বিতর্ক মিলিয়ে পার্ক দে প্রিন্সেস সুখি ছিলেন না তিনি। গুঞ্জন ওঠে, ব্রাজিলিয়ান সুপারস্টার ফের ফিরতে পারেন কাতালোনিয়ায়।

তবে সেসব আলোচনাকে এবার পাশ কাটিয়ে পিএসজি লে ম্যাগ’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আগামী মৌসুমেও আমি পিএসজিতে থাকছি। আমি থাকছি এবং এবার জয়ের জন্য চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফেরায় লক্ষ্য। আমি সবকিছু করবো আমার ক্লাবের ইতিহাসের পাতায় নামে লেখানোর জন্য। ’

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ২০১৯/২০ মৌসুমে প্রথমবার ফাইনাল খেলেছে পিএসজি। তবে ফরাসি জায়ান্টদের শিরোপা এনে দিতে পারেননি নেইমার-ডি মারিয়ারা। ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে যায় টমাস ‍টুখেলের দল।

যার কারণে আরেকবার পিএসজির জার্সিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার ইচ্ছে প্রকাশ করেছেন নেইমার। সদ্য সমাপ্ত মৌসুমে ফরাসি চ্যাম্পিয়নদের জার্সিতে ২০১৯/২০ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে ১৯ গোল গোল করেছেন তিনি। যার মধ্যে আছে ১২ অ্যাসিস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

পিএসজিতেই থাকছেন নেইমার

আপডেট সময় ০৮:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০