ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না : আতিকুর রহমান রুমন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমানের নেতৃত্বে মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

ভারতে বড়সড় নাশকতার ছক পাকিস্তানের, আইএসআই এজেন্ট গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বড় সাফল্য পেল ভারতের ন্যাশন্যাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। ভারতে পাকিস্তানের বড়সড় নাশকতার ছক বানচাল করল দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থাটি।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গুজরাট থেকে এক পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্টকে গ্রেফতার করেছে ভারতের এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আটককৃত ওই ব্যক্তির নাম রাজকবি কুম্ভার। গুজরাটের কচ্ছ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। তাকে জেরা করতেই ফাঁস হয় নাশকতার ছক।

এনআইএ সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই রাজকবি কুম্ভারের গতিবিধির উপর নজর রাখছিলেন গোয়েন্দারা। এরপর গত ২৭ অগাস্ট রাজকবি কুম্ভারের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু ধর্মীয় উস্কানিমূলক কাগজপত্র উদ্ধার হয়। সেগুলো বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। এরপরই এদিন রাজকবি কুম্ভারকে গ্রেফতার করল এনআই। জানা গেছে, গুজরাটের মুন্ডরা বন্দরের সুপারভাইসার হিসেবে কাজ করছিলেন রাজকবি কুম্ভার। বন্দর এলাকা দিয়েই নাশকতার ছক কষেছিল সে।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে লখনউ-এর গোমতীনগর থেকে মুহাম্মদ রশিদকে গ্রেফতার করে গুজরাট এটিএস। তাকে জেরা করেই কুম্ভারের খোঁজ মেলে। পরে এনআইএ তদন্তভার নেয়।

এনআইএ সূত্রে খবর, ধৃত রশিদ ভারতে আইএসআই’র এজেন্ট হিসেবে কাজ করত। দুইবার পাকিস্তানে গিয়েছিল সে। পাকিস্তানে গিয়ে সে বেশ কিছু ছবি ও নকশা পাঠায় কুম্ভারকে। এমনকি তদন্তে নেমে গোয়েন্দারা আরও জানতে পারে পেটিএম-এর মাধ্যমে টাকার আদান-প্রদান করত এই আইএসআই এজেন্টরা। এখন ধৃত কুম্ভারকে জেরা করে বাকি মিসিং লিঙ্কদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে এনআইএ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভারতে বড়সড় নাশকতার ছক পাকিস্তানের, আইএসআই এজেন্ট গ্রেফতার

আপডেট সময় ০১:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০