ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার দ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র মহড়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার হাউড্রোজেন বোমা পরীক্ষার জবাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও বিমান মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটি প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে আরও ক্ষেপণাস্ত্র মহড়ার প্রস্তুতি চলছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার জবাবে সোমবার মহড়া চালায় দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, সোমবার দক্ষিণ কোরিয়ার সেনা ও বিমানবাহিনী আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মহড়া চালিয়েছে।

এ সময় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালাস্টিক মিসাইল ও পূর্ব উপকূলে আঘাত হানতে সক্ষম এফ-১৫ ফাইটার যুদ্ধ বিমানের মহড়া চালনো হয়। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে আরও মহড়ার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা পরীক্ষার ঘটনায় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে। এতে দেশটির ওপর নতুন অবরোধ আরোপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সময় রোববার বেলা ১২টার দিকে একটি হাউড্রোজেন বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এতে দেশটির কিলজু প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার দ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র মহড়া

আপডেট সময় ১২:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭