ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না : আতিকুর রহমান রুমন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমানের নেতৃত্বে মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিক্ষোভের তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের কেনোসা শহরে পুলিশের গুলিতে দুজন মারা গেছেন। সরকারের দেয়া জরুরি কারফিউ ভেঙে দলে দলে বিক্ষোভে যোগ দেয়ায় এমন ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

গেল রবিবার উইসকনসিনের কেনোশায় এক কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্লেককে গুলি করাকে ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান তুলে তৃতীয় দিনের মতো কারফিউ ভেঙে মঙ্গলবার রাতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার রাতে একটি গ্যাস স্টেশনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ তিনজনকে গুলি করলেও মারা গেছেন দুজন। তবে তাদের কারো বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় পুলিশ।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের গুলিতে দুজন মারা গেছে এবং বাকি একজনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যদিও তার আঘাতটি জীবনঘাতী না।’

গেল রবিবারের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে পরনে হাতকাটা সাদা গেঞ্জি ও কালো হাপ প্যান্ট পরা এক যুবক নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। পেছন থেকে ছুটে আসছেন দুই পুলিশ অফিসার। দুজনের হাতেই বন্দুক। একজন অফিসার যুবকের গেঞ্জি টেনে ধরে কিছু বলছেন। তাতে যুবক সাড়া না দিয়ে নিজের গাড়িতে উঠতে যাচ্ছে। এরপরেই কান ফাটানো গুলির আওয়াজ। পর পর সাতটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সাইড স্ট্রেইন’ ইনজুরিতে নাহিদ রানা

যুক্তরাষ্ট্রে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ২

আপডেট সময় ০৫:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০