ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলের উন্নয়নে মাশরাফির ‘দৌড়’

অাকাশ স্পোর্টস ডেস্ক:
নড়াইলের উন্নয়নে সোমবার ‘রান ফর নড়াইল’-এর পদযাত্রায় যোগ দিবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  এ উপলক্ষে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন রবিবার শহরের আদালতপুর এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, আপনারা সাথে থাকলে জেলার বিভিন্ন উন্নয়নের চেষ্টা করবো। ক্রিকেট, টেবিল টেনিস, ভলিবল খেলা এবং চিকিৎসার উন্নয়নসহ শহরে চলাচলরত রিকশা, ভ্যান, অটোরিকশা চালকদের বিনামূল্যে পানি পানের ব্যবস্থা ও পরিচ্ছন্ন শহর গড়তে সহযোগিতা করবো।
নড়াইলের বিভিন্ন উন্নয়নে সোমবার রূপগঞ্জ বাঁধাঘাট চত্বর থেকে নড়াইল চৌরাস্তা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পদযাত্রায় সকলের সঙ্গে অংশগ্রহণ করবেন মাশরাফি বিন মর্তুজা।  নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইলে উন্নত নাগরিক সুবিধা, বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন স্কুলে নৈতিকতা ও মানবিক শিক্ষার প্রচলন, বেকারতœ দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা, সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল, খেলাধূলার উন্নয়নে প্রশিক্ষণ, চিত্রা নদীকে ঘিরে পর্যটন এলাকা, শহরকে আইসিটিতে রুপান্তরিত করা এবং বিনোদন বান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, অ্যাডভোকেট কাজী বসিরুল হক প্রমুখ।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়ল, বিপাকে দেশের বিমান সংস্থাগুলো

নড়াইলের উন্নয়নে মাশরাফির ‘দৌড়’

আপডেট সময় ০১:০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭