ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুচির সঙ্গে আলোচনা করতে মিয়ানমারে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মুসলিমদের ওপর নির্যাতন ইস্যুতে অং সান সু চির সঙ্গে আলোচনা করতে মিয়ানমারে রয়েছেন বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। রোববার তিনি বিমানে করে উড়ে আসেন মিয়ানমারে। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনীর নৃশংস হামলায় উদ্বিগ্ন তার দেশ। এই নৃশংসতায় হাজার হাজার রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসছেন বাংলাদেশে।

বার্তা সংস্থা এপি লিখেছে, রোববার স্থানীয় সময় বিকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অনুরোধে মিয়ানমার উড়ে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী রেতনো। মিয়ানমার সরকারের মূলনেত্রী অং সান সুচি সহ বেশ কিছু সরকারি কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ইন্দোনেশিয়ার বৃহৎ মুসলিম সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেছেন রেতনো। তারা রাখাইনে অবিলম্বে নিরাপত্তা পুনঃস্থাপনের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওদিকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিয়ানমার দূতাবাসের বাইরে নিরাপত্তা কঠোর করেছে পুলিশ। রোববার সকালে এই দূতাবাস লক্ষ্য করে হাতবোমা ছোড়ার পর এ ব্যবস্থা নেয়া হয়েছে। ওদিকে রোহিঙ্গা শরণার্থীতে বাংলাদেশের সব ত্রাণ শিবির পূর্ভ হয়ে গেছে। তারপরও আসছে রোহিঙ্গারা।

শরণার্থী বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের মুখপাত্র ভিভিয়ান তান বলেছেন, ২৫ শে আগস্ট রাখাইনে সহিংসতা শুরুর পর থেকে সীমান্ত পেরিয়ে ৭৩ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। সহায়তা বিষয়ক আরেকজন কর্মকর্তা এর আগে বলেন, বুলেটবিদ্ধ হয়ে কমপক্ষে ৫০ জন শরণার্থী পৌঁছেছেন বাংলাদেশে। তাদেরকে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। বাংলাদেশে শাহপরীর দ্বীপে যেসব রোহিঙ্গা প্রবেশ করছেন তারা রাখাইনে ভয়াবহতা সম্পর্কে বলছেন। তারা বলছেন, সেনাবাহিনী বোমা হামলা চালাচ্ছে। ঘরের ভিতর রোহিঙ্গা মুসলিমদের রেখে আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে মারছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুচির সঙ্গে আলোচনা করতে মিয়ানমারে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৩৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭