ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান

আকাশ স্পোর্টস ডেস্ক:

বায়ার্ন মিউনিখের বিপক্ষে লজ্জাজনক হারের পর কিকে সেতিয়েনকে বরখাস্ত করেছে বার্সেলোনা ক্লাব। এবার কিংবদন্তি জোহান ক্রুয়েফের প্রিয় শিষ্য রোনাল্ড কোম্যানের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বার্সেলোনা শিবিরে। একই সঙ্গে তারা আশাবাদী লিওনেল মেসির ক্যাম্প ন্যু-তে থাকা নিয়ে।

৫৭ বছর বয়সী এই কোচকে গত জানুয়ারিতেই বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি অপারগতা প্রকাশ করেন। এবার প্রস্তাব পাওয়ার পরপরই লুফে নিয়েছেন সাবেক বার্সেলোনার ডিফেন্ডার।

জোহান ক্রুইফের স্বপ্নের দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন কোম্যান। বার্সেলোনার হয়ে ছয় বছরে ২৫৪ ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯২ সালে বার্সেলোনার হয়ে ইউসিএল ফাইনালে একমাত্র গোলটি করেছিলেন কোম্যান। ডিফেন্ডার হয়েও ক্লাবের জার্সিতে রয়েছে তার ৮৩ গোল।

বার্সেলোনার হয়ে ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের পুরস্কারের পাশাপাশি টানা চার আসরে লা লিগা শিরোপা জিতেছেন। বার্সেলোনা বাদেও আয়াক্স, ফেইনর্ড, পিএসভি আইন্ডহোভেন এবং এফসি গ্রোনিগেনের হয়ে খেলেছেন। বার্সেলোনা বাদে আয়াক্সের হয়ে জিতেছেন ইউসিএল।

১৯৯৭ সালে নেদারল্যান্ডসের সহকারী কোচ হিসেবে প্রথম নিয়োগ পান কোম্যান। তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল সেখানেই। এক বছর পর বার্সেলোনার সহকারী কোচ হিসেবে যুক্ত হন। এরপর আয়াক্স, সাউদাম্পটন, এভারটনের দায়িত্ব গ্রহণ করেন তিনি। বর্তমানে নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্বে আছেন। সেখান থেকেই যোগ দেবেন নতুন ঠিকানা বার্সেলোনায়।

এদিকে ক্যাম্প ন্যু-তে সোমবারের জরুরি বৈঠকে বসার আগে বার্সা কর্তারা জানিয়ে দিয়েছেন, মেসি যে ক্লাব ছাড়তে চান, এ রকম কোনও খবর তাদের কাছে নেই। যদিও স্পেনের সংবাদ মাধ্যমের দাবি, বার্সায় একেবারেই খুশি নন মেসি। অবিলম্বে ক্লাব ছাড়তে চান তিনি। এর আগে শোনা গিয়েছিল, ইন্টার মিলান মরিয়া বার্সা তারকাকে নিতে।

এ বার ব্রিটিশ মিডিয়ার দাবি, মেসিকে কেনার প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিয়ঁ-র কাছে হারের পরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মেসি-পেপ গুয়ার্দিওলা যুগলবন্দিকেই তুরুপের তাস করতে চাইছেন ইপিএল ক্লাবের কর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান

আপডেট সময় ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০