ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এমন দৃশ্যে চোখে পানি অজস্র মানুষের…

আকাশ জাতীয় ডেস্ক:  

ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আটজন। এরপরই উদ্ধার করা হয় একের পর এক লাশ। কিন্তু একটি ছবি লাখো মানুষের চোখে পানি এনে দিয়েছে। ছবিটিতে দেখা যায় মাটিতে শুয়ে এক শিশুকে ঝাপটে ধরে বিলাপ করছেন শরীফুল নামের এক ব্যক্তি। কিন্তু ততক্ষণে ওই শিশুকন্যা চলে গেছে না ফেরার দেশে। সম্পর্কে তারা চাচা-ভাতিজি বলে জানায় নিহতদের পরিবার।

জানা যায়, বুলবুলির বাবার নাম শাহজাহান। তিনিও ওই মাইক্রোবাসে ছিলেন। দুর্ঘটনার পর তিনি বেঁচে ফিরলেও বাঁচতে পারেনি মেয়ে বুলবুলি। পরে শাহজাহান ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

মঙ্গলবার বিকালে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আমার ভাই শরীফুল মেয়ে বুলবুলিকে পানি থেকে উদ্ধার করে বুকে জড়িয়ে ধরে রাখে। কিন্তু আমার মেয়ে ততক্ষণে মারা গেছে। তবে অনেকেই বাবা-মেয়ে বলে যা লিখছেন তা ঠিক নয় বলে জানান নিহত বুলবুলির বাবা শাহজাহান।

ওই ঘটনার পর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উপস্থিত অনেককেই এমন দৃশ্য দেখে হাউমাউ করে কাঁদতেও দেখা গেছে। অন্যদিকে ফেসবুকে ভাইরাল হবার পর অজস্র মানুষের চোখ থেকেও পানি ঝরে।

উল্লেখ্য, সকাল পৌনে ৮টার দিকে ফুলপুর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের বাঁশাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহতও হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে শুরু হতে পারে তিস্তা মহাপরিকল্পনার কাজ

এমন দৃশ্যে চোখে পানি অজস্র মানুষের…

আপডেট সময় ০৬:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০