ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবাসিক হোটেলে জুয়ার আসর, ছাত্রলীগ নেতা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

কুয়াকাটায় আবাসিক হোটেলে জুয়ার আসরে অভিযান চালিয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মো. মজিবরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে অভিযানের সময় জুয়াড়িদের হামলায় পুলিশের দুই এসআই ও দুই কনস্টেবল আহত হয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে জুয়া ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মহিপুর থানা পুলিশ জানায়, আবাসিক হোটেল ‘কিংসে’ দীর্ঘদিন ধরেই পৌর ছাত্রলীগের সভাপতি মজিবর রহমানের নেতৃত্বে জুয়ার আসর চলছিল। সেখানে মাদক সেবন ও নারী নিয়েও বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপ চলত বলে অভিযোগ ছিল।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। জুয়ার আসর থেকে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবর (২৯), কলিন মাহমুদ (৩২), শাহিন খান (৩৩), রবিউল হাওলাদার (২৭) ও গোলাম মাওলাকে (৩০) গ্রেফতার করে পুলিশ। এ সময় হোটেল ম্যানেজারসহ ৫ জন পালিয়ে যায়।

গভীর রাতে অভিযান এবং পুলিশের ওপর হামলার তথ্য জানিয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আহত পুলিশ সদস্যদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবাসিক হোটেলে জুয়ার আসর, ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৬:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০