ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: মন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাওনা টাকা চেয়ে এসিডে ঝলসে গেল তানিয়া

আকাশ জাতীয় ডেস্ক: 

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তানিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। সোমবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহিরগ্রামে এ ঘটনা ঘটে।

তানিয়া একই গ্রামের গোলাপ মোল্যার মেয়ে।

পুলিশ ও এসিডদগ্ধ তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে সদর উপজেলার বাহিরগ্রামের প্রতিবেশী মৃত মোস্তফার ছেলে জুয়েল ব্যবসা করার জন্য তানিয়ার কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেন। তানিয়া তার পাওনা টাকা ফেরত চাইলে জুয়েল নানা টালবাহানা শুরু করে।

অপরদিকে বিভিন্ন সময় এসিড মেরে তানিয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিল। হুমকির কারণে নিরাপত্তার অভাবে তানিয়া গত ১৩ আগস্ট সদর থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) দায়ের করেন। পরে যশোর শহরের শংকরপাশায় তার স্বামী মাসুদ হাসানের বাড়িতে চলে যান।

স্থানীয় লোকজন গ্রাম্যভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। এ কারণে সোমবার তানিয়া তার বাবার বাড়িতে আসেন। ওই দিন আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে সাধারণ ডায়েরির কপি দেখানোর জন্য তানিয়া তার বাবার বাড়ি থেকে পাশে চাচার বাড়িতে যাওয়ার সময় দেনাদার জুয়েল ও তার সহযোগী অহিদুর তানিয়া বেগমের ওপর এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু জানান, ‘এসিডদগ্ধ তানিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানিয়ার পিঠসহ শরীরের বিভিন্ন স্থান এসিডে পুড়ে গেছে।’

পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, ‘গৃহবধূ তানিয়ার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল ও তার সহযোগী অহিদুরসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

পাওনা টাকা চেয়ে এসিডে ঝলসে গেল তানিয়া

আপডেট সময় ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০