ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ম্যানইউকে বিদায় করে ফাইনালে সেভিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইউরোপা লিগের রাজা তারা। সেটা আরও একবার প্রমাণ করল সেভিয়া। এক লেগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে উঠে গেল ফাইনালে। রোববার রেহেইনএনার্জি স্টেডিয়ামে সেভিয়ার হয়ে একটি করে গোল করেন সুসো ও লুক ডি জং। ম্যানইউর হয়ে একমাত্র গোলটি আদায় করেন ব্রুনো ফার্নান্দেজ।

রোববার (১৬ আগস্ট) রাতে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল ম্যানইউ। এ সময় মার্কাস রাশফোর্ডকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর এই পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ গোল করে এগিয়ে নেন রেড ডেভিলসদের।

প্রথমার্ধেই গোলটি শোধ করে সেভিয়া। সতীর্থ সের্গিও রেগুইলিওনের ক্রসে ডি-বক্সে থেকে বাঁ পায়ের শটে ডান দিক দিয়ে জালে বল জড়ান স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার সুসো।

বিরতির পর ৭৮ মিনিটে এগিয়ে যায় স্পেনের ক্লাব সেভিয়া। এ সময় লুক ডি জং গোল করে এগিয়ে নেন লা লিগার ক্লাবটিকে। তার গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়। সেভিয়াকে পৌঁছে দেন ফাইনালে আর ম্যানইউকে ছিটকে দেন সেমিফাইনাল থেকে।

এর মধ্য দিয়ে চলতি মৌসুমে অন্তত একটি শিরোপা জয়ের যে আশাটুকু ছিল ইংলিশ ক্লাবটির সেটিও শেষ হয়ে গেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

ম্যানইউকে বিদায় করে ফাইনালে সেভিয়া

আপডেট সময় ০৯:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০