ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স লিগে অভিনব রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:  

চ্যাম্পিয়ন্স লিগে আট গোলে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। এর আগে অলিম্পিক লিওঁর কাছে অ্যাওয়ে গোলে হেরে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস। এর ফলে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নেই দুই মহাতারকার কেউ।

বায়ার্নের কাছে মেসিদের বিধ্বস্ত হতে দেখে রক্তক্ষরণ হয়েছে বার্সা সমর্থকদের মনে। কেউ প্রশ্ন তুলেছেন, শেষ কবে বার্সেলোনা এ ভাবে লজ্জার হার বরণ করে নিয়েছে? ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যাচ্ছে, ৭৪ বছর আগে ১৯৪৬ সালে বার্সেলোনাকে এমন যন্ত্রণার হার হজম করতে হয়েছিল। খেতে হয়েছিল আট গোল।

তবে সেই ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগের ছিল না। কোপা দেল রেতে সেভিয়ার কাছে বশ্যতা স্বীকার করতে হয়েছিল বার্সাকে। সে বার রাউন্ড অফ সিক্সটিনে আট গোল খেয়ে বিদায় নিয়েছিল বার্সা। গতকাল রাতেও লিসবনের মাঠ থেকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হল মেসিকে। তারও আগে ভাগ্য বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে রোনালদোকে।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করার জন্যই রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে আনা হয়েছিল ‘সিআর সেভেন’কে। পর্তুগিজ মহাতারকা কিন্তু সেভাবে কিছু দিতে পারেননি ‘ওল্ড লেডি’কে। জুভেন্তাস ছিটকে যাওয়া পর চাকরি যায় কোচ সারির। বার্সার কোচ সেতিয়েনও চাকরি হারানোর মুখে।

দুই ক্লাব হেরে যাওয়ায় সেমিফাইনালে নেই মেসি-রোনালদো। এই দুই সুপারস্টারকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল হয়েছিল সেই ২০০৫-’০৬ সালে। তারপর থেকে সেমিফাইনালে হয় মেসি না হয় রোনালদো কেউ একজন ছিলেনই। তবে প্রায় ১৫ বছর পর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

চ্যাম্পিয়ন্স লিগে অভিনব রেকর্ড

আপডেট সময় ০৯:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০