ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময়

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।

শনিবার দুপুর ১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় এই শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এসময় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী বালেরাও, বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আলীর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বিজিবির পক্ষ থেকেও মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ইলিয়াস আলী সাংবাদিকদের জানান, শনিবার ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তারাও আমাদেরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

এদিকে, জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল রবিবার সকাল থেকে সকল কার্যক্রম আবারও শুরু হবে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন এ তথ্য জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ: ইরানের দাবি

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ০৫:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০