ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেসির সঙ্গে লিওয়ানডোস্কির তুলনা মানতে নারাজ ভিদাল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

চলতি মৌসুমে আগুনে ফর্মে রয়েছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্ট লিওয়ানডোস্কি। একের পর এক ম্যাচে দারুণ সব পারফর্ম্যান্স দেখিয়ে রয়েছেন লাইম লাইটে। তাই বলে বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসির সঙ্গে পোলিশ অধিনায়কের তুলনা মানতে নারাজ আর্তুরো ভিদাল।

আজ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে লিসবনে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। সাম্প্রতিককালে বার্সেলোনার অবস্থা যুতসই না থাকলেও বায়ার্ন রয়েছে তাদের সেরা অবস্থানে। ফলে হেভিওয়েট ম্যাচটিতে বায়ার্নকেই ফেভারিট হিসেবে দেখছে ফুটবলবোদ্ধারা। সঙ্গে ত রয়েছেই লিওয়ানডোস্কি ও মেসির মধ্যকার তুলনামূলক বিচার বিশ্লেষণ।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ৫৩ গোল করেছেন বায়ার্ন ফরোয়ার্ড। দুর্দান্ত লিওয়ানডোস্কির সঙ্গে তাই মেসির তুলনা করছেন অনেকেই। কিন্তু মেসির বার্সেলোনা সতীর্থ ও লিওয়ানডোস্কির সাবেক সতীর্থ ভিদাল তা মানতে নারাজ।

তিনি বলেন, ‘রবার্ট লিওয়ানডোস্কি অসাধারণ। তিনি অনেক বিপজ্জনক। তার গোলকরার ক্ষমতা অনেক বেশি। আমি তার সঙ্গে তিন বছর ছিলাম। খুব ভালো করে জানি কীভাবে নিজেকে তিনি প্রস্তুত করেন। তাকে রুখতে পারাটাও বেশ কঠিন। তবে লিওর (মেসি) সঙ্গে তার তুলনা করাটা গ্রহণযোগ্য নয়। কারণ লিও অন্য গ্রহের। লুইস সুয়ারেজের মতো লিওয়ানডোস্কিও সেরা স্ট্রাইকার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে শুরু কৃষি আলোকচিত্র প্রতিযোগিতা

মেসির সঙ্গে লিওয়ানডোস্কির তুলনা মানতে নারাজ ভিদাল

আপডেট সময় ০৮:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০