ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাজীপুরে ক্যাম্প ছাড়লেন জাতীয় দলের ফুটবলাররা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৩ যৌথ বাছাইপর্বের খেলা স্থগিত ঘোষণা করেছে গতকাল (বুধবার)। এদিনই গাজীপুরের সারাহ রিসোর্টে চলমান জাতীয় দলের আইসোলেশন ক্যাম্পও স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের সদস্যরা বৃহস্পতিবার ক্যাম্প ত্যাগ করে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বাকি আর ৪টি ম্যাচ। চার ম্যাচের মধ্যে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা ছিল ৩টি ম্যাচ। ৮ অক্টোবর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কাতারের বিপক্ষে দোহায় ম্যাচটি হওয়ার কথা ছিল ১৩ অক্টোবর।

এরপর ১২ নভেম্বর ভারতের বিপক্ষে ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ছিল। এই দুইটি ম্যাচও বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সব ম্যাচই পিছিয়ে গেল। ৪ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে নিচের দিকে আছে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে শুরু কৃষি আলোকচিত্র প্রতিযোগিতা

গাজীপুরে ক্যাম্প ছাড়লেন জাতীয় দলের ফুটবলাররা

আপডেট সময় ০৯:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০