ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাগেরহাটে সুপারি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

বাগেরহাটের মোরেলগঞ্জে মফিজুর রহমান সরদার (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার কিছু আগে মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়ঘাটা গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হত্যার সঙ্গে জড়িত দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যবসায়িক বিরোধের জেরে মফিজুর রহমান খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

নিহত মফিজুর সরদার মোরেলগঞ্জ উপজেলার কদমরসুলের পাড় গ্রামের আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যার কিছু আগে স্থানীয় সুপারি ব্যবসায়ি নিজের দোকান থেকে বের হয়ে তিন ব্যক্তির সাথে পায়ে হেঁটে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এর মধ্য থেকে একজন হঠাৎ তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে মফিজুরের গলায় আঘাত করে পালিয়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বে জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাগেরহাটে সুপারি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

আপডেট সময় ০৬:২৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০