ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকার ভুল চট্টগ্রামে শোধরাতে চায় অস্ট্রেলিয়া

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশে সিরিজ যে এবার সহজ হবে না, সেটি জেনেই এসেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সত্যি সত্যিই হেরে বসবে, সেটা হয়ত বুঝে উঠতে পারেনি। হারার পর তাই চলছে দহন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম আর ক্রিকেট মহলে চলছে সমালোচনার ঝড়। চট্টগ্রাম টেস্ট জিতে সেই ঝড় থামাতে চায় অস্ট্রেলিয়া।

ঢাকা টেস্ট শেষে চট্টগ্রামে যাওয়ার আগে অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান বলে গেছেন, হারার পর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অস্ট্রেলিয়ানদের। চট্টগ্রামে শনিবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে দল।

সেখানেই ওপেনার ম্যাট রেনশ বললেন, ঢাকার ভুলের পুনরাবৃত্তি চট্টগ্রামে করতে চান না তারা।

“যে কোনো টেস্ট ম্যাচ হারাই হতাশার। হোক সেটা দেশের মাটিতে বা বিদেশে। তবে দলের আবহ এখনও ভালো। আমরা জানি প্রথম টেস্টে কোথায় ভুল করেছি আমরা। দ্বিতীয় টেস্টে সেই ভুলগুলি শোধরাতে মুখিয়ে আছি আমরা। আশা করি জিতে আমরা সিরিজ সমতায় শেষ করব।”

চট্টগ্রামেও হারলে শুধু সিরিজ হারই হবে না, র‌্যাঙ্কিংয়েও বিব্রতকর অবনমন হবে অস্ট্রেলিয়ার। হারলে তারা নেমে যাবে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে, যা গত ২৯ বছরে তাদের সর্বনিম্ন!

সবশেষ সেই ১৯৮৮ সালে ছয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। অ্যালান বোর্ডার নেতৃত্বে সেই দলটিকে বলা হয়েছিল অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম দুর্বল দল। আগের ৫ বছরে ৪৩ টেস্টের মাত্র ৮টি জিতে ছয়ে নামে সেই দল।

এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড ৪-০ তে বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়া উঠে যায় পাঁচে। পরের বছর অ্যাশেজে ইংল্যান্ডকে হারিয়ে শুরু হয় অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানো। পরে নব্বইয়ের দশক আর ২০০০-এর শুরুর কয়েক বছর তারাই রাজত্ব করেছে ক্রিকেট বিশ্বে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকার ভুল চট্টগ্রামে শোধরাতে চায় অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৮:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭