ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে নব্য জেএমবির শীর্ষ নেতাসহ ৫ সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সিলেট সেক্টর কমান্ডারসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

গত রোববার রাতে নগরীর মিরাবাজারের উদ্দীপন ৫১ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নাইমুজ্জামান, সায়েম ও সাদি। বাকি দুজনের নাম এখনও জানা যায়নি। এদের মধ্যে নাইমুজ্জামান নব্য জেএমবির সিলেটের আঞ্চলিক কমান্ডার বলে জানা গেছে।

মঙ্গলবার ভোর পর্যন্ত বাকি চারজনকে নগরী ও শহরতলির বিভিন্ন স্থান থেকে আটক করে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ একটি ইউনিট।

আটক সায়েম মদনমোহন কলেজের ছাত্র, সাদি ও নাইমুজ্জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে বলেন, সিলেটে আমাদের একটি টিম গেছে। গ্রেফতারকৃতদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে নব্য জেএমবির শীর্ষ নেতাসহ ৫ সদস্য আটক

আপডেট সময় ০৪:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০