ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পেরুতে মাঠে দর্শক ঢোকায় লিগই বাতিল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে বিশ্ব এক অস্বাভাবিক সময় পার করছে। সেই করোনা সংক্রমণের শুরু থেকে প্রায় সব ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা বন্ধ রয়েছে।

তবে, এখন কোথাও কোথাও নানা রকম শর্ত সাপেক্ষে প্রতিযোগিতামূলক খেলাধুলার অনুমতি দিচ্ছে। তবে, সম্প্রতি মাঠে দর্শক প্রবেশ করায় একটি লিগই বাতিল করার সিদ্ধান্ত নিয়েয়ে ল্যাটিন আমেরিকার দেশ পেরু।

কারণ, নিষেধাজ্ঞা অমান্য করে দর্শকরা মাঠে প্রবেশ করেন। তাই স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে লিগই বন্ধ ঘোষণা করেছে পেরু ফুটবল ফেডারেশন।
প্রসঙ্গত, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গেল ৫ মাস ধরে বন্ধ ছিল পেরুর ঘরোয়া ফুটবল লিগ। ক্লাবগুলোর অনুরোধে লিগ শুরুর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। তবে, শর্ত ছিল দর্শকহীন মাঠেই হবে খেলা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইউনিভার্সিটারিও এবং অ্যাকাডেমিক কনতোলাও। এদিন ছিল ইউনিভার্সিটারিওর ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এমন দিনে সমর্থকদের আর আটকানো যায়নি।

নিষেধাজ্ঞা না মেনেই মাঠে হাজির হন কয়েকশো দর্শক। সমর্থকদের এমন আচরণে খেপেছে ফেডারেশন। নির্দেশ না মানায় শুরু হওয়ার একদিনেই মাথায় লিগ বাতিল করে দেয় দেশটির ফুটবলের অভিভাবক সংস্থাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে বাড়ছে শঙ্কা

পেরুতে মাঠে দর্শক ঢোকায় লিগই বাতিল

আপডেট সময় ০৮:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০