ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বাংলা নাটকে ইংরেজি সাবটাইটেলের সূচনা

আকাশ বিনোদন ডেস্ক :  

সনাতনী ধারা ভেঙে বাংলা নাটক ইংরেজি সাবটাইটেল সূচনা করেছে ‘বোধ’ নাটকটি। বিশ্বজোড়া দর্শকদের মন জয় করতেই এবারের ঈদুল আজহায় প্রথমবারের মতো এ পরিবর্তন নিয়ে আসা হয়েছে।

ইউটিউবে ইনফোটেইনমেন্ট চ্যানেল লাইভ টেকে গত ৬ আগস্ট প্রিমিয়ার করা রাফাত মজুমদার পরিচালিত নাটকটিতে আন্তর্জাতিক দর্শকদের জন্য ইংরেজি সাবটাইটেল যুক্ত করায় ইতিমধ্যে ব্যাপক মূল্যায়ন পেয়েছে। বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, রুনা খান, তাসনুভা তিশা এবং আশিস খন্দকার অভিনীত এ নাটকটি।

নাটকে সাবটাইটেলের প্রয়োজনীয়তা তুলে ধরে অভিনেতা, উপস্থাপক এবং সমালোচক সৈয়দ নাজমুস সাকিব বলেন, ভাষাগত বাধার কারণে আমরা প্রায়শই আমাদের সৃজনশীল অনেক বিষয়বস্তু বিশ্বের অন্য ভাষাভাষীদের কাছে উপস্থাপন করতে ব্যর্থ হই। তাদের অনেকেই মনে করেন যে আমাদের বেশির ভাগ বিষয়ই বলিউডের অনুকরণে তৈরি করা, কারণ তারা সাবটাইটেল ছাড়া সংলাপের অর্থ বুঝতে পারেন না। বিশ্বব্যাপী আমাদের নির্মাণ প্রদর্শন করতে হলে সাবটাইটেলের প্রয়োজনীয়তা অনিবার্য।

‘বোধ’-এর প্রশংসা করে সাকিব বলেন, সাবটাইটেল যুক্ত করার মাধ্যমে ‘বোধ’ নাটকটি একটি দীর্ঘ প্রয়োজনীয় প্রয়াস চালিয়েছে যা অন্য নির্মাতাদেরও অনুসরণ করা উচিত। দর্শকরা যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে লাইভ টেকের ইউটিউব চ্যানেলে নাটকটি দেখতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলা নাটকে ইংরেজি সাবটাইটেলের সূচনা

আপডেট সময় ১১:৪৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০