ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

বেপরোয়া বাস কেড়ে নিল সাত অটোযাত্রীর প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বেপরোয়া বাসের চাপায় মারা গেছেন অটোরিকশার সাত যাত্রী।

শনিবার বিকাল পৌনে চারটার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জামালপুরগামী রাজীব পরিবহনের বেপরোয়া বাসটির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে মারা যান চারজন। বাকি তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। অটোরিকশাটিতে চালকসহ সাতজন যাত্রী ছিলেন।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। আর বাকি চারজনের বাড়ি মুক্তাগাছায়।

পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলে নিহত চারজনের লাশ মুক্তাগাছা থানায় রয়েছে। আর আহত অবস্থায় মারা যাওয়া তিনজনের লাশ রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বাসচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

বেপরোয়া বাস কেড়ে নিল সাত অটোযাত্রীর প্রাণ

আপডেট সময় ০৬:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০