ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শনিবার অনুশীলনে নামছেন ক্রিকেটাররা

আকাশ স্পোর্টস ডেস্ক

দ্বিতীয়বারের মতো আগামীকাল (শনিবার) থেকে পাঁচ ভেন্যুতে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলন। করোনাভাইরাসের কারণে কড়া প্রটোকলের মধ্যে এই অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির তৈরি করা সময়সূচি অনুযায়ী, বিভিন্ন ভেন্যুতে ২৭ জন ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ জন ক্রিকেট অনুশীলন করবেন। এদের মধ্যে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন- টেস্ট অধিনায়ক মুমিনুল হক, টি-২০ দলনেতা মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাদমান ইসলাম, বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম, লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার আল-আমিন হোসেন। চলতি সপ্তাহে ঢাকায় এসে অনুশীলনে যোগ দিবেন পেসার মোস্তাফিজুর রহমান।

চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাওয়ায় কোয়ারেন্টাইনে থাকা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আগামী ১৪ আগস্ট অনুশীলনে যোগ দিবেন।
ঈদের বিরতির আগে মিরপুরে অনুশীলন করেছিলেন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, এনামুল জক বিজয়, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান রানা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পুনরায় অনুশীলন শুরু করছেন মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বক্তিগত অনুশীলনে নাসুম আহমেদ ও সৈয়দ খালেদের সাথে যোগ দিবেন পেসার আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসানের সঙ্গী হচ্ছেন ইয়াসির আলী রাব্বী ও ইরফান শুক্কুর।
রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর সাথে যোগ দিবেন বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম।

আপতত ছয়দিনের অনুশীলনের সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। এরপরে আরও ক্রিকেটার অনুশীলনে যোগ দিলে এটি নতুন করে তৈরি করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শনিবার অনুশীলনে নামছেন ক্রিকেটাররা

আপডেট সময় ১১:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০