ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩ স্থানে সড়কে ঝরল ৯ প্রাণ

অাকাশ জাতীয় ডেস্ক:

দাউদকান্দি:

কুমিল্লায় দাউদকান্দি উপজেলার কানড়ায় বাসের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার চালকসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কানড়া ঈসা খাঁ সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন গ্রামীণ কাঁচা সড়কে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশার চালক কুমিল্লার তিতাস উপজেলার কানাইনগর গ্রামের রানা মিয়া (৩০), অটোরিকশার যাত্রী দাউদকান্দি উপজেলার সরকাপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫) ও অজ্ঞাতনামা পুরুষ (৪০) মারা যান । দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামাল উদ্দিন বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

টাঙ্গাইল:

এছাড়া টাঙ্গাইলে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ঈদের বাজার করে বাড়ি ফেরার পথে মা-মেয়ে ও এক লেগুনা চালক নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খুদিরামপুরে ট্রাক চাপায় মারা যান সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন- বাসাইল উপজেলার ছয়শত গ্রামের জাকির হোসেনের স্ত্রী অবিতা (২৮) ও তার শিশু কন্যা জান্নাত (৬)।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট কাউছার মিয়া জানান, অটোরিকশাটি বাসাইল লিংকরোড পার হচ্ছিল। এসময় উত্তরবঙ্গগামী একটি ট্রাক গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জান্নাত মারা যায়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা অবিতাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলগামী একটি বাস সামনে থাকা আরেকটি বাসকে অতিক্রম করতে না পেরে ঢাকামুখী লেগুনাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে চালক রনির মৃতদেহ উদ্ধার করেন। তার সহযোগীকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর:

অপরদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে। নিহতরা হচ্ছেন সদর উপজেলার আবিরখিল গ্রামের ডা. মো. ইউসুফ হোসেন ও তার ছেলে ইকবাল শাকিব এবং একই উপজেলার জামিরতলী গ্রামের মিজানুর রহমান। আহতদের মধ্যে সিএনজি চালক মমিন উল্যাহ ও নিহত মিজানুর রহমানের মেয়ে ইরিতা বেগমের অবস্থায় আশঙ্কাজনক। তাদের দুইজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের মান্দারী বাজার এলাকায় লক্ষ্মীপুরগামী জোনাকী পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে গাছের সঙ্গে আটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩ স্থানে সড়কে ঝরল ৯ প্রাণ

আপডেট সময় ০১:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭