ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

নাফ নদী থেকে মোট ৫০ মৃতদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহার দিন কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে আরেকজন রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দশ দিন আগে মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত চার দিনে নাফ নদী থেকে ৫০ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হলো।

আজ শনিবার সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পয়েন্টে ওই নারীর ভাসমান মরদেহ পাওয়া যায় বলে জানান টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান। এর আগে বুধবার চার জন, বৃহস্পতিবার ১৯ জন ও শুক্রবার ২৬ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

এ বিষেয়ে ওসি মাইনউদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় এক ‘রোহিঙ্গা নারীর’ মৃতদেহ উদ্ধার করে।

মৃতদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। আনুমানিক ২৫ বছর বয়সী এ নারীর পরনে ছিল বার্মিজ থামি ও ব্লাউজ। টেকনাফের শাহপরীর দ্বীপে এক কবরস্থানে মৃতদেহটি দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মাইনউদ্দিন।

কক্সবাজার ও বান্দরবানে নাফ নদী পেরিয়ে সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গাদের দিকে মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলি করার ঘটনাও ঘটেছে। শরীরে গুলি ও পোড়া ক্ষত নিয়ে চট্টগ্রামে মেডিকেলে ভর্তি আছেন বেশ কজন রোহিঙ্গা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফ নদী থেকে মোট ৫০ মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭