ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে ট্রাকচাপায় দুলাভাই-শ্যালিকা নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রামে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালিকা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ হাজির মোড় এলাকার আবদুল মজিদের ছেলে এবং নাজমা আক্তার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নুরুল ইসলামের মেয়ে।

জানা যায়, দুলাভাই ও শ্যালিকা মোটরসাইকেল ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫৬৪৮২) চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার টু’-এর ঝড়

কুড়িগ্রামে ট্রাকচাপায় দুলাভাই-শ্যালিকা নিহত

আপডেট সময় ০৪:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০