ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে বাইকে বোমাসদৃশ ডিভাইস, আতঙ্ক

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেট নগরীর চৌহাট্টায় এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলে বোমাসদৃশ ডিভাইস থাকায় ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। বন্ধ করে রাখা হয়েছে নগরের জিন্দাবাজার সড়কে যানবাহন চলাচল। বোমা নিষ্ক্রিয়ের জন্য এসএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় নগরের চৌহাট্টা মোড়ের পূর্বদিকের পুলিশ চেকপোস্টের সামনে দাঁড় করিয়ে রাখা একটি বাইকে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এই ডিভাইস দেখে বোমা বলে সন্দেহ হয়। পরে মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা, পুলিশের সিআরটিসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা সেখানে গিয়ে জায়গাটিকে ক্রাইমসিনের ফিতা টেনে ঘিরে রাখেন।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, মোটরসাইকেল রাখা ডিভাইসটি দেখে বোমার মতো মনে হচ্ছে। তাই জায়গাটি ঘিরে রেখে আমরা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দিয়েছি। তারা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবেন। এরপর জানা যাবে জিনিসটি বোমা নাকি অন্য কিছু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে বাইকে বোমাসদৃশ ডিভাইস, আতঙ্ক

আপডেট সময় ১১:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০