ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাহিদ বেপারীকে বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে। বর্তমানে জাহিদ বেপারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জাহিদ বেপারী জানান, তিনি শহরের অম্বিকাপুরের বাসা থেকে রিকশাযোগে আদালতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে আলিপুর গোরস্তানের সামনে পৌছালে মোটরসাইকেলযোগে আসা ৩ সন্ত্রাসী তাকে বহনকারী রিকশা থামায়। হঠাৎ করেই তারা ছ্যান, চাকু দিয়ে তাকে আঘাত করতে থাকে। সন্ত্রাসীরা তার মাথা, পেট, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় তাকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অ্যাডভোকেট জাহিদ বেপারী জানান, হামলাকারীদের তিনি চিনতে পারেননি।
কোতয়ালী থানার ওসি মোর্শেদ আলম জানান, হামলাকারী সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে। যারাই হামলা চালাক না কেন তাদের দ্রুতই গ্রেফতার করা হবে।

এ ঘটনায় কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জাহিদ বেপারীর পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৫:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০