ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বর্ষণে মাটির ঘরে ধস, সর্বহারা বিধবা সারবানু

আকাশ জাতীয় ডেস্ক:

সত্তরোর্ধ বৃদ্ধা সারবানু। স্বামী দিনমজুর আয়েজ উদ্দিন ৭ বছর আগে মারা গেছেন। তার কোন ছেলে সন্তান নেই। শুধু ৬টি মেয়ে। বিয়ের পর তারা পরের বাড়ির ঘানি টানছেন।

স্বামীর রেখে যাওয়া মাটির দেয়ালের একটি জরাজীর্ন ঘরে বসবাস করে আসছিলেন বৃদ্ধা সারবানু। তার জীবন চলে পাড়া-প্রতিবেশিদের কাছে হাত পেতে নেয়া চাল-ডালে। প্রবল বর্ষণে মাটির দেয়ালের বাড়িটি ধসে পড়ায় তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন। এখন খোলা আকাশের নিচে স্বামীর স্মৃতি বিজড়িত ভিটে-মাটিতে অশ্রু বিসর্জন করছেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি পূর্বপাড়া গ্রামে।

বৃদ্ধা সারবানু জানান, দিনমজুর স্বামী আয়েজ উদ্দিন ৭ বছর আগে মারা গেছেন। তার কোন পুত্র সন্তান নেই। ৬টি মেয়ে। ৪ মেয়ের বিয়ে হয়েছে দূরবর্তী এলাকায়। আর ২ মেয়ের বিয়ে হয়েছে নিজ মহল্লায়। কিন্তু তারাও হতদরিদ্র। এমতাবস্থায় পাড়া-প্রতিবেশিদের কাছে হাত পেতে নেয়া চাল-ডালে খেয়ে না খেয়ে জীবন চলে তার। আর সরকারের দেয়া বিধবা ভাতার টাকায় চলে তার ওষুধ খরচ। স্বামীর রেখে যাওয়া মাটির দেয়ালের জরাজীর্ণ বাড়িটিই ছিল তার মাথা গোঁজার ঠাঁই। গত ২৫ জুলাই রাত ১১টার দিকে প্রবল বর্ষণে জরাজীর্ণ মাটির দেয়ালের বাড়িটি ধসে পড়ে। বরাবরের মতো ধসে পড়ার দিনেও বৃদ্ধা সারবানু ওই বাড়িতেই শুয়ে ছিলেন। ধসে পড়া মাটির দেয়ালে তিনি চাপা পড়ে যান। এমতাবস্থায় পাশের বাড়িতে থাকা ছোট মেয়ে খালেদা বেগম ও জামাই ফরিদুল ইসলাম বৃদ্ধা সারবানুকে উদ্ধার করেন। শনিবার রাত থেকে বিগত ৬ দিন যাবত আশ্রয়হীন হয়ে পড়েছেন বৃদ্ধা সারবানু। এখন স্বামীর স্মৃতি বিজড়িত ভিটে-মাটিতে কান্না করে খোলা আকাশের নিচে দিন কাটছে তার।

এ বিষয়ে জানতে চাইলে খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক বলেন, বৃদ্ধা সারবানুর মাটির দেয়ালের বাড়ি ধ্বসে পড়ার বিষয়টি তার জানা নাই। স্থানীয় ইউপি সদস্যও তাকে কিছু বলেননি। তবুও খোঁজ-খবর নিয়ে বৃদ্ধা সারবানুর আবাসনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বর্ষণে মাটির ঘরে ধস, সর্বহারা বিধবা সারবানু

আপডেট সময় ০৫:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০