ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৪০টি গরু নিয়ে যমুনায় ট্রলার ডুবি

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

আজ সকালে আরিচা ঘাটের ভাটি এলাকায় এই ট্রলার ডুবির ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ট্রলারে থাকা লোকজন সাতরিয়ে উঠে আসলেও অনেক গরু পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন ট্রলার উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কবীর জানান, আজ সকাল পৌনে নয়টায় পাবনার নগরবাড়ি থেকে গরু বোঝাই একটি ট্রলার আরিচা আসছিল। প্রবল স্রোত ও অতিরিক্ত বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে প্রায় ৪০টি গরু ছিল। ১০টি গরু উদ্ধার করা গেলেও বাকি গরু ও ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ট্রলারে থাকা সকল লোকজন উদ্ধার হয়েছে। ট্রলার উদ্ধারে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪০টি গরু নিয়ে যমুনায় ট্রলার ডুবি

আপডেট সময় ০৪:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০