ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইপিএলে ম্যানসিটির টানা চতুর্থ জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অনেক আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। দ্বিতীয় স্থান রক্ষার জন্য ধারাবাহিক জয় হাঁকিয়ে নিচ্ছে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এবার ওয়াটফোর্ডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয়ে দ্বিতীয় স্থান পাকা করল ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন রাহিম স্টার্লিং। সেইসঙ্গে জালের দেখা পেয়েছেন ফিল ফোডেন ও এমেরিক লাপোর্ত। তিন তারকার জ্বলে ওঠার দিনে ৪-০ গোলের ব্যবধানে জয় পেল সিটি।

গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ওয়াটফোর্ডকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। এর আগে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে নিজেদের ঘরের মাঠে ওয়াটফোর্ডের বিপক্ষে ৮-০ গোলে জিতেছিল এবারের মৌসুমে লিগ শিরোপা হারানো সিটি।

সেইসঙ্গে আরেকটি রেকর্ডও গড়েছে সিটি। ওয়াটফোর্ডের বিপক্ষে ১২ গোল করে প্রিমিয়ার লিগে এক আসরে কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছে তারা। এর আগে ১৯৯৫-৯৬ মৌসুমে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ব্ল্যাকবার্ন রোভার্স এবং ২০০৯-১০ মৌসুমে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে টটেনহ্যাম হটস্পার ১২ গোল করার রেকর্ড গড়েছিল।

দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে ধাক্কা খেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। এর আগে গত সেপ্টেম্বরে লিগে প্রথম দেখায় এমিরেটস স্টেডিয়ামে ৩-২ গোলে জিতেছিল তারা।

লিগে সাত ম্যাচ হাতে রেখে এরই মধ্যে শিরোপা জিতে নিয়েছে লিভারপুল। ৩৭ ম্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ৩৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে গেছে আর্সেনাল। নবম জয়ের স্বাদ পাওয়া অ্যাস্টন ভিলা ৩৪ পয়েন্ট নিয়ে আছে ১৭তম স্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইপিএলে ম্যানসিটির টানা চতুর্থ জয়

আপডেট সময় ০৯:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০