ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হোল্ডারকে সরিয়ে টেস্টে সেরা অলরাউন্ডার স্টোকস

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ব্যাট হাতে ২৫৪ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এমন পারফরম্যান্সে টেস্ট ফরম্যাটে আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে সরিয়ে শীর্ষে উঠেন এই অলরাউন্ডার। ২০০৬ সালের মে মাসে এন্ড্রু ফ্লিনটফের পর এই প্রথম কোনো ইংলিশ খেলোয়াড় অলরাউন্ডার তালিকার শীর্ষে উঠলেন।

ম্যানচেস্টার টেস্টের আগে দ্বিতীয় স্থানে ছিলেন স্টোকস। শীর্ষে ছিলেন হোল্ডার। আর সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে হোল্ডারের শীর্ষ স্থান দখলে নিয়ে নেন স্টোকস। তার সংগ্রহে আছে ৪৯৭ রেটিং। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া হোল্ডারের আছে ৪৫৯ রেটিং।

এই টেস্টের আগে হোল্ডারের চেয়ে ৫৪ রেটিং পয়েন্টে পিছিয়ে ছিলেন স্টোকস। এখন ৩৮ পয়েন্টে এগিয়ে স্টোকস। এক টেস্টের পারফরম্যান্সে ৬৬ রেটিং পয়েন্ট পেয়েছেন স্টোকস।

দেড় বছর ধরে টেস্ট র‌্যাংকিংয়ের অলরাউন্ডারদের তালিকার শীর্ষে ছিলেন হোল্ডার। ম্যানচেস্টার টেস্টে সুবিধা করতে না পারায় সেটি এখন হাতছাড়া হলো তার। ম্যাচে ৩৭ রান ও ১ উইকেট শিকার করেন হোল্ডার।

টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে স্টোকসের। তিনে উঠে এসেছেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং।

স্টোকসের রেটিং পয়েন্ট এখন ৮২৭। ছয় ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন স্টোকস। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। দ্বিতীয় স্থানে ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

শীর্ষে উঠার আগে ম্যানচেস্টার টেস্ট শেষে স্টোকস বলেন, ‘আমি দলের জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। আমাকে যা বলা হবে, তাই করব। প্রথম ইনিংসে সেঞ্চুরিটি গুরুত্বপূর্ণ ছিল। এরপর নিজের পছন্দের জায়গা থেকে বেরিয়ে খেলাটা যেকোনো ব্যাটসম্যানের জন্যই চ্যালেঞ্জিং। দুটি ইনিংস পুরোপুরি ভিন্ন ছিল। দ্বিতীয়টিতে আমাদের দ্রুত রান তুলতে হতো। শেষ পর্যন্ত আমরা জয় দিয়ে সিরিজে সমতা আনতে পেরেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

হোল্ডারকে সরিয়ে টেস্টে সেরা অলরাউন্ডার স্টোকস

আপডেট সময় ০৯:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০