ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রশিদ খানের কারণে সেরা টেস্ট একাদশে নেই মিরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বিশ্বের ২৫ বছর বা তার কম বয়সী ক্রিকেটারদের মধ্য থেকে সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছে ক্রিকেটের বাইবেলখ্যাত সাময়িকী উইজডেন।

আর সেই তালিকায় নেই বাংলাদেশের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

অল্পের জন্য এই একাদশে তার ঠাঁই হয়নি বলে জানিয়েছে উইজডেন।

মিরাজকে কেন বাদ দেয়া হয়েছে, সে ব্যাখ্যাও দিয়েছে উইজডেন। তারা জানিয়েছে, আফগান লেগি রশিদ খানকে মূল দলে জায়গা দিতে মিরাজকে ছেঁটে ফেলতে হয়েছে। বিচারক প্যানেল দলে পাঁচজনের বোলিং আক্রমণে স্বাধীনতা দিতে চেয়েছে। আর সেখানে রশিদের কাছে অল্প ব্যবধানে হেরে গেছেন মিরাজ।

একাদশ থেকে বাদ দিলেও মিরাজের প্রশংসায় কার্পণ্য করেনি উইজডেন।

সাময়িকীটি লিখেছে– ‘অভিষেক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ঘূর্ণিজাল ছড়িয়েছে মিরাজ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে তার আগমনের প্রায় চার বছর হয়ে গেছে। মাত্র ২২ বছর বয়স তার, এরই মধ্যে দুবার ম্যাচে ১২ উইকেট পেয়েছেন, চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছানোর আর মাত্র ১০ উইকেট দূরত্বে তিনি।’

উইজডেনের এই সেরা টেস্ট একাদশে বাদপড়াদের তালিকায় মিরাজের অবস্থান দ্বিতীয়তে। বাদপড়াদের মধ্যে প্রথমে রয়েছেন টেস্ট অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৪ রান করা ভারতের ২০ বছর বয়সী ব্যাটসম্যান পৃথ্বী শ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

রশিদ খানের কারণে সেরা টেস্ট একাদশে নেই মিরাজ

আপডেট সময় ০৯:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০